BDBOYS...
BDBOYS...
সবচেয়ে সাম্প্রতিক খবর ও পোস্টসমূহ
১. দুই হাত আছে তার/ আরো আছে মুখ/ পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। বলো তো জিনিসটা কী?উত্তর : ঘড়ি।২. জিনিসটার এমন কী গুণ/ টাকা করে দেয় দ্বিগুণউত্তর : আয়নার সামনে টাকা ধরুন।৩. মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ/ বল তো জিনিসটার কী নাম?উত্তর : দস্তানা।৪. ব্যবহারের আগে ভাঙতে হবে/ জিনিসটার উত্তর কে ক’বে?উত্তর : ডিম।৫. ঘাড় আছে, মাথা নেই/ ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী?উত্তর : বোতল।৬. তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে/ উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজেউত্তর : টাওয়েল বা গামছা।৭. বেড়ে যদি যায় একবার/ কোনোভাবেই কমে না আর?উত্তর : মানুষের বয়স।৮. জিনিসটা একেবারেই তোমার/ অথচ ব্যবহার করে অন্যে, বারবার?উত্তর : তোমার নাম।৯. সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে/ চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে?উত্তর : তোমার ছায়া।১০. হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস/ আমাদের মাথার ওপরই জিনিসটার বাস?উত্তর : চাঁদ।
হায় হায় প্রেমে পড়লেবার মাসই গান সবাই গায় ।কোন মাসেই প্রেম হইলো না,আমার কোন মাসেই প্রেম হইলো নাকী করি উপায় ।।বৈশাখেতে হইলো না প্রেম জৈষ্ঠ গেল চলেপাকনা আমের রসের মজা জুটলো না কপালে,আষাঢ় গেল শ্রাবন গেল বৃষ্টি হইলো অতিআইলো না কেউ আমার পাশে হইয়া মাথার ছাতি,ভাদ্র আর আশ্বিনে মইরা গেলাম গরমেসে গরমের শীতলপাটি কে দেবে আমায় ।।কার্তিক অঘ্রাণে ধানের গন্ধ লাগে বড় মিঠাখাইতে ভাল লাগে না আর নানির হাতে পিঠা,একলা ঘরে রাইত কাটে না দারুন পৌষ মাঘেচুলা ভর্তি আগুন আছে তবু ঠান্ডা লাগে,ফাল্গুন আর চৈত মাসে [?] যার আশেসে শুধু কোত মারে টোপ গিলানো দায় ।।গান – হায় হায় প্রেমে পড়লেলিরিক্স – গাজী মাজহারুল আনোয়ারকণ্ঠশিল্পী: মোঃ খুরশিদ আলমসুরকার: সত্য সাহাছায়াছবি: অনুরোধ
অথই জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়তাহলে ডুবিয়ে দিয়ে এই মনটাকেকাটিয়ে দিতাম আমি কিছুটা সময়একলা বসেই ওগো সাগরবেলায় ॥পরশমণিরে বেঁধে বুকেরই তারেবলতাম, পেয়েছি আমি খুঁজেছি যারেমুঠোয় নিতাম তুলে পরম পাওয়াযা কিছু আমায় শুধু কাঁদায়, হাসায় ॥মানিক সে তো মন, মিথ্যে সবই আরতারে ধরা যায় না, তারে ছোঁয়া যায় নাসে তো শুধু কল্পনার ॥ইচ্ছার ঝিনুকে আহা মুক্তো জ্বলেহৃদয় যদি সোনা হয় সহজে মেলেসোনার সোহাগে হিয়া হয় সোহাগীভোলে না তখন মন মৃগের মায়ায় ॥কথা : গাজী মাজহারুল আনোয়ার,সুর : সত্য সাহা,কণ্ঠ : বশীর আহমদ,অভিনয় : মাসুম,চিত্রপরিচালক : সুভাষ দত্ত
🎬 গান: Lady Killer Romeo🎥 সিনেমা: Romeo🎤 গায়ক: Jeet Gannguli, Akriti Kakar🎼 সুর ও মিউজিক ডিরেক্টর: Jeet Gannguli🎭 অভিনয়: Dev, Subhashree Ganguly📅 মুক্তি: ২০১১🎧 ধরন: মজার/রোমান্টিক ডান্স গানSongs........................লেডি কিলার রোমিওপাক্কা প্লে বয় রোমিওফ্লোরিং মাষ্টার রোমিও..লেডি কিলার রোমিওপাক্কা প্লে বয় রোমিওফ্লোরিং মাষ্টার রোমিও..সানডে দিলাম শীলাকেমানডে দিলাম মোনাকেটুইসডে ডেটিং টিনাকেঊইডনেসডে অব খ্রীলাকেথ্রাসডে দিলাম রিয়াকেফ্রইিডে দিলাম দিয়াকেস্যটারডে’টা প্রিয়াকেদিল তো দেইনি কারোকেআমি হলাম রোমিওলেডি কিলার রোমিওপাক্কা গ্লে বয় রােমিও হা..আমি হলাম রোমিওলেডি কিলার রোমিওপাক্কা প্লে বয় রোমিও হা..কারো চোখ ভালোকারো মুখ ভালোকারো ফিগারের ইশারা..এ যৌ’আনি চায়ফুল মান্তি যেভাল লাগলে তাই ইশারায়..বলে বলে পটাতেআমার চিপে উঠাতেগার্ল ফ্রেন্ড জুটাতেলাইনএক্স পার্টি ঘটাতেআমি হলাম রােমিওলেডি কিলার রোমিওপাক্কা প্লে বয় রোমিও হা...এই ডান্চ মােড়েওরা চান্স মারেচায় আমাকেই খুব কাছেকাকে ইয়েস বলিকাকে না বলিঘিরে থাকে যে চারপাশে..একটা দুটা মিটিংয়েদু,চার কথার চ্যাটিংয়েচালু আমি ব্যাটিংয়েনো বলে সিক্স হাঁকাতেআমি হলাম রোমিওলেডি কিলার রোমিওপাক্কা প্লে বয় রােমিও হা...আমি হলাম রোমিওলেডি কিলার রোমিওপাক্কা গ্লে বয় রােমিও হা...
বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান ৬১তম জন্মদিন পালন করেছেন। শনিবার (১৪ মার্চ) কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াই ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে নিজের বিশেষ এই দিনটি উদযাপন করেন তিনি। যদিও গত বছর ঘটা করে নিজের জন্মদিন পালন করেছিলেন আমির খান। সেই সঙ্গে সুখবর দিয়েছিলেন তার ভক্ত-অনুরাগীসহ সামাজিক মাধ্যম নেটিজেনদের। প্রেমিকা গৌরীকে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন জন্মদিনে। তবে এবারের জন্মদিনটি ছিল ব্যতিক্রম। মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন তার চর্চিত প্রেমিকা গৌরী স্প্রাট। এ ছাড়া উপস্থিত ছিলেন দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও এবং তাদের সন্তানরা।আমিরের জন্মদিনের আয়োজনে শুরু থেকেই তার পাশে ছিলেন বান্ধবী গৌরী স্প্রাট। এবারের উদযাপনেও তাদের রসায়ন নেটিজেনদের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গেছে, আমির খান কেক কাটার পর বান্ধবী গৌরীর মুখে কেকের টুকরো তুলে দিচ্ছেন। এ সময় তার দুই সাবেক স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকেও বেশ খোশমেজাজে দেখা গেছে। এমনকি অনুষ্ঠান শেষে কিরণ রাওকে আমির ও গৌরীর সঙ্গে একই গাড়িতে চড়ে বিদায় নিতে দেখা যায়।এদিকে বাবা আমির খানের জন্মদিনে উপস্থিত ছিলেন তিন সন্তান— জুনায়েদ খান, আজাদ খান ও ইরা খান। মেয়ে ইরাকে মজার ছলে বাবার মুখে কেক মাখিয়ে দিতে দেখা যায়। সেই অনুষ্ঠানে বলি অভিনেতা ভিকি কৌশল, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও আমিরকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।উল্লেখ্য, মিস্টার পারফেকশনিস্ট আমির খান এখন তার বড় ছেলে জুনায়েদ খানের প্রথম সিনেমা ‘একদিন’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া এ সিনেমায় জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন সাঁই পল্লবী। এর পাশাপাশি প্রযোজক হিসেবে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার কাজও এগিয়ে নিচ্ছেন অভিনেতা। সানি দেওল অভিনীত এ সিনেমাটি আগামী ১৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তিনি অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে ক্যারিয়ারের শুরুতে তার পারফরম্যান্স নিয়ে কম কটাক্ষ সইতে হয়নি।১৫ মার্চ ছিল এই অভিনেত্রীর ৩৩তম জন্মদিন। ৩৩ বছর বয়সে এসে এই নায়িকার সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া, যা অনেক সিনিয়র অভিনেত্রীকেও টেক্কা দিচ্ছে।ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, আলিয়া ভাটের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি টাকারও বেশি। আয়ের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা কাপুর ও জুহি চাওলার মতো প্রথম সারির তারকাদেরও।সফল এই অভিনেত্রী প্রতিটি সিনেমার জন্য বর্তমানে ১৫ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট বা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তার পারিশ্রমিক প্রায় ২ কোটি টাকা। আন্তর্জাতিক একাধিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি।মুম্বাইয়ের পালি হিলসে রণবীর কাপুরের সঙ্গে যৌথভাবে আলিয়ার রয়েছে ৩৫ কোটি টাকার বাড়ি 'বাস্তু'। এছাড়া পুণেতে ১৩ কোটি টাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও লন্ডনেও তার স্থাবর সম্পত্তি রয়েছে। দম্পতির সংগ্রহে আছে ল্যান্ড রোভার, অডি আর৮ এবং মার্সিডিজ বেঞ্জের মতো নামী ব্র্যান্ডের দামি সব গাড়ি।
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার। এবার গ্ল্যামারাস লুকে ভক্তদের মাঝে ধরা দিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ক্লোজআপ ছবিতে হাসিমাখা মুখ দর্শকদের দৃষ্টি কেড়ে নিয়েছে। স্বাভাবিক মেকআপ, খোলা চুল ও ছোট্ট গোলাকার কানের দুলে তার লুকটি হয়ে উঠেছে আরও দৃষ্টিনন্দন আকর্ষণীয়। সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে মিশে থাকা ফটোশুটে এক অন্যরকম গ্ল্যামারাস রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী।অভিনেত্রীর সেই লুক সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনদের অনেকেই তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, সরলতার মধ্যেই মিমি চক্রবর্তীর এই লুক যেন আরও বেশি মুগ্ধতা ছড়িয়েছে। পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, প্রকৃতির মাঝে ফুলে ঘেরা এক মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। হালকা সবুজ রঙের স্লিভলেস টপের সঙ্গে সাদা রঙের প্যান্টে দেখা গেছে তাকে। সরল কিন্তু স্টাইলিশ এ সাজে তিনি যেন স্বাভাবিক সৌন্দর্যের এক অনন্য প্রকাশ ঘটিয়েছেন মিমি চক্রবর্তী। হাতে ফুল ধরে চিন্তামগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। তার মুখের অভিব্যক্তিতে যেন মৃদু আবেগ আর শান্ত ভাব ফুটে উঠেছে। আবার আরেক ছবিতে তিনি মোবাইল ফোন হাতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। চারপাশে ফুটে থাকা গোলাপি ফুল আর সবুজগাছপালা ছবির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মিরেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গণি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মাওলানা আবদুল হাই সাহেবের নতুন বাড়ির মাওলানা মোজাম্মেল হকের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান কোম্পানীগঞ্জ থেকে কবিরহাটের দিকে যাচ্ছিল। পথে মিরেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা ফেনীগামী একটি মোটরসাইকেলের সাথে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ফারুক ও ওসমান গণিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমান গণিকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবককে হাসপাতালে নেয়া হয়েছিল। পরে তাদের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি ম্যাচ। মুখোমুখি ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটন।ইংলিশ প্রিমিয়ার লিগব্রেন্টফোর্ড-উলভারহ্যাম্পটনরাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১লা লিগাভায়েকানো-লেভান্তেরাত ২টা, বিগিন অ্যাপসিরি ‘আ’ক্রেমোনেসে-ফিওরেন্তিনারাত ১-৪৫ মি., ডিএজেডএন
মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে ট্রান্সফার হওয়ার যোগ আছে। বিরোধীদের সহযোগিতা পেতে পারেন। পুরোনো অসুখ সেরে যাবে। ব্যবসায় সচেতনতা অবলম্বন করুন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পুরোনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে।বৃষ রাশি: আজ অপ্রত্যাশিত কোনো যোগাযোগ ঘটতে পারে। আটকে থাকা পাওনা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়বে। নিকট আত্মীয়ের শরীর-স্বাস্থ্যের অবনতি হতে পারে। সঞ্চিত অর্থ খরচ হতে পারে। রাজনীতিবিদদের সুনাম বাড়বে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।মিথুন রাশি: আজ আর্থহানির আশঙ্কা রয়েছে। পরিকল্পনা মাফিক কাজ করেও সাফল্য পাওয়া কঠিন হবে। ব্যবসায় লাভ হবে। বিয়ের যোগাযোগে বাধা আসতে পারে। চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হতে পারে। ছোট ভাই-বোনের ক্ষতির আশঙ্কা রয়েছে। আইনি সমস্যা এড়িয়ে চলুন।কর্কট রাশি: আজ জীবনসঙ্গীর স্বাস্থ্যহানি হতে পারে। খরচের মাত্রা বাড়তে পারে। আমদানি-রপ্তানির ব্যবসা লাভজনক হবে। প্রেমের সম্পর্কে তিক্ততা বাড়তে পারে। ঋণ সংক্রান্ত ঝুঁকি এড়িয়ে চলুন। বিয়ের সম্বন্ধ আসতে পারে। রক্তপাতের আশঙ্কা থাকছে।সিংহ রাশি: আজ রক্তপাত হতে পারে। নতুন কোনো উদ্যোগ শুরু করলে আজ তা ব্যাহত হতে পারে। গুরুজনের সঙ্গে মতভেদ হতে পারে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের সম্ভাবনা থাকছে। অপ্রয়োজনে খরচ বাড়তে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। ঋণের আবেদন মঞ্জুর হতে পারে।কন্যা রাশি: আজ সন্তানের বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ন্যায্য প্রাপ্তিতে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে জটিল কাজের দায়িত্ব আসতে পারে। উপার্জন ভালো থাকবে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভ হবে। কাছাকাছি ভ্রমণের যোগ রয়েছে।তুলা রাশি: ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাফল্য লাভের যোগ রয়েছে। ক্রনিক রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। প্রাপ্তিতে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বেড়াতে যেতে পারেন। নির্ভরযোগ্য স্থানে কাজের সুযোগ পেতে পারেন। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। কাছের বন্ধুর থেকে অর্থ সাহায্য পেতে পারেন।বৃশ্চিক রাশি: আজ বাড়ি-জমি সংক্রান্ত আইনি জটিলতা বাড়তে পারে। বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। অযথা দুশ্চিন্তা বাড়বে। নতুন চাকরি পাওয়ার আশা কম। শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভ হবে। বিয়ের যোগাযোগে বাধা আসতে পারে। বাড়ির প্রবীণ সদস্যের সঙ্গে মতবিরোধ হতে পারে। প্রাপ্তিতে দেরি হবে।ধনু রাশি: আজ গায়ক-গায়িকা বা কণ্ঠশিল্পীদের সুনাম বাড়বে। শরীর-স্বাস্থ্যের ব্যাপারে সাময়িক কিছু সমস্যা আসতে পারে। অপ্রয়োজনে খরচ বাড়তে পারে। ভাই বা বোনের থেকে ক্ষতির আশঙ্কা থাকছে। ক্যারিয়ারের বিষয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। দূর যাত্রায় বিপদের আশঙ্কা রয়েছে।মকর রাশি: প্রতিবেশীকে নিয়ে সমস্যার উদ্রেক হতে পারে। সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন। ব্যবসা সংক্রান্ত আইনি জটিলতা আসতে পারে। রক্তপাত বা অস্ত্রোপচারের আশঙ্কা প্রবল। কর্মপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। অপ্রাসঙ্গিক কথাবার্তা এড়িয়ে চলুন।কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের আজ দূর ভ্রমণের সম্ভাবনা প্রবল। গোপন রোগের প্রকোপ বাড়বে। কর্মস্থানে অকারণে ঝামেলা সৃষ্টি হতে পারে। আজ মূল্যবান দ্রব্য কিনতে গিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ির বয়স্কদের চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে।মীন রাশি: কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় বকেয়া অর্থ পেতে দেরি হবে। শৌখিন কাজে সাফল্য আসবে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। জমি-বাড়ি নিয়ে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নাঙ্গে আঘাত পেতে পারেন।
📅 আজ: ১৬ মার্চ ২০২৬🌤️ সারাদেশের আবহাওয়াদেশের কিছু অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।কোথাও কোথাও ঘণ্টায় প্রায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।🌡️ তাপমাত্রাদেশের সর্বোচ্চ তাপমাত্রা: টেকনাফে প্রায় ৩২.৭°Cসর্বনিম্ন তাপমাত্রা: সিলেটে প্রায় ১৫.০°C🌅 ঢাকা অঞ্চলের সূর্যোদয় ও সূর্যাস্তসূর্যোদয়: ভোর ৬:০৬ মিনিটসূর্যাস্ত: প্রায় ৬টার পর📍 আজকের অবস্থাবর্তমান তাপমাত্রা প্রায় ৩১–৩২°Cআকাশে রোদ ও কিছু মেঘদিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০% এর বেশিরাতে তাপমাত্রা প্রায় ২১°C হতে পারে।✅ সংক্ষেপে: আজ গরম থাকবে, তবে বিকাল বা সন্ধ্যার দিকে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
ScreenShoot........📺 নাটকের তথ্য🎬 নাম: Nilanjona Express (2026)🧑🎤 অভিনয়: পারসা ইভানা, ফয়জুল ইয়ামিন, পারভেজ সুমন, রত্না খান প্রমুখ🎥 পরিচালক: Farhad Ahmed Ishan📖 গল্প: ভুল এয়ারপোর্ট পিক-আপ থেকে শুরু হওয়া এক রোমান্টিক রোড-ট্রিপ—যেখানে দুই চরিত্র সিলেট যাওয়ার পথে নানা অ্যাডভেঞ্চার ও ভালোবাসার গল্পে জড়িয়ে পড়ে।Download....Download 720p QualityDownload 1080p Quality
Bheemla Nayak (2022) Bengali Dubbed Full HD Moviesমুভির তথ্য:🎬 পরিচালক: Saagar K Chandra⭐ অভিনয়: Pawan Kalyan, Rana Daggubati, Nithya Menen📅 মুক্তি: 25 February 2022⏱️ সময়: প্রায় 2 ঘন্টা 25 মিনিট🎭 ধরন: Action / Dramaসংক্ষিপ্ত কাহিনি:একজন সৎ পুলিশ অফিসার Bheemla Nayak এবং এক সাবেক আর্মি হাবিলদার Daniel Shekar–এর মধ্যে অহংকার ও ক্ষমতার সংঘর্ষকে ঘিরে গল্পটি এগোয়। এই সংঘর্ষ থেকেই শুরু হয় তীব্র অ্যাকশন-ড্রামা।Download.......Download 480p QualityDownload 720p QualityDownload 1080p Quality
দুই ব্যক্তি । পাশাপাশি হাটছে। উভয়েই একে অপরের সফর সঙ্গী । দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে। ক্ষিধেও পেয়েছে প্রচুর। সুতরাং আর পথ চলা নয়। এবার খানিক বিশ্রাম ও খাওয়া নাওয়ার পালা ।দু’জনে খেতে বসেছে। প্লেটে মোট আটখানা রুটি। পাঁচটি একজনের। তিনটি অপরজনের। এখনই তারা খাওয়া শুরু করবে। এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন। সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরীক করল।তিনজনে মিলে আটটি রুটি খেল। তৃতীয় ব্যক্তি তাদের শুকরিয়া আদায় করল। অতঃপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে আটটি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল, আপনাদের দু’জনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি, তার বিনিময়ে এ টাকা কয়টি দিলাম। আপনারা তা ভাগাভাগি করে নিবেন। এ বলে সে চলে গেল ।এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল। পাঁচ রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল, ভাই! ভাগতো অতি সহজ । আমার রুটি ছিল পাঁচটি, তাই আমি পাব পাঁচ টাকা। আর তোমার যেহেতু রুটি ছিল তিনটি, তাই তুমি পাবে তিন টাকা। তিন রুটি ওয়ালা এ বন্টন সরাসরি প্রত্যাখ্যান করল। সে বলল, না তা হবে না। হতেই পারে না। কারণ যদি এ রুটিগুলো শুধু আমরাই খেতাম, তাহলে সমান সমানই খেতাম। আর সে এ টাকাগুলো দিয়েছে আমাদের দু’জনকে সমান লক্ষ্য করেই। সুতরাং আমার চার টাকা তোমার চার টাকা ।পাঁচ রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাযী হল না । তিন রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল। এর বিকল্প কোন প্রস্তাবই সে মানবে না বলে পরিস্কার জানিয়ে দিল। ইতিমধ্যে তাদের উচ্চবাচ্যে বহু লোকজন এসে জড়ো হল। তারা সবাই মিলে একে একে দু’জনকেই মানাতে চেষ্টা করল। কিন্তু কোন কাজ হল না। উভয়েই আপন সিদ্ধান্তে অনড়।কেউ মত পরিবর্তন করতে সম্মত হল না। অবশেষে লোকজন বলল, ঠিক আছে, তোমরা যখন আমাদের কথা শুনলে না, সুতরাং এবার আমীরুল মুমেনীনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোন উপায় নেই ৷হযরত আলী (রা.) এর দরবার। কক্ষে অখন্ড নীরবতা। বিচারের আসন অলংকৃত করে আছেন স্বয়ং খলীফাতুল মুসলেমীন। তার চেহারায় গাম্ভীর্যতার সুষ্পষ্ট ছাপ। রুটিওয়ালারা দুজন দু’দিকে উপবিষ্ট ।এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল। সবকিছু শুনে হযরত আলী (রা.) খানিক ভাবলেন। তারপর তিন রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন, তোমার সঙ্গী তোমাকে তিন টাকা দিতে চায়। তুমি তাই নিয়ে নাও। এতেই তোমার জিত। এতেই তোমার মঙ্গল ! কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশী ।খলীফার কথা শুনে তিন রুটিওয়াল৷ ভীষণ ক্ষেপে উঠল ৷ সে গোস্বা ভরে বলল, হুজুর! তিন টাকা নিলে তো আগেই নিতে পারতাম । আপনার দরবারে এসে আমার লাভটা হল কি? এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না। যাহোক, আমি আপনার নিকট অন্য কিছু চাই না। চাই শুধু আপনার ইনসাফী ফায়সালা ।তার কথায় হযরত আলী (রা.) রেগে না গিয়ে নম্রস্বরে বললেন, ভাই! এবার তুমি সুন্দর কথা বলেছ। পূর্বে আমি আপোষের কথা বলেছিলাম। এবার যখন তুমি ইনসাফী বিচার প্রার্থনা করেছ তাহলে শুন-এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন। বললেন, ইনসাফী বিচার মতে তোমার সাথী পাবে সাত টাকা আর তুমি পাবে মাত্র এক টাকা । সুতরাং এবার তোমাকে এক টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ।নতুন ফায়সালা শুনে তিন রুটিওয়ালা তেলে-বেগুনে জ্বলে উঠল। মনে মনে বলল, এর নাম কি ইনসাফী বিচার? এর নামই কি সুশাসন প্রতিষ্ঠা? খানিকপর সে রাগ সংবরণ করে বিস্মিত কণ্ঠে খলীফাকে সম্বোধন করে বলল, হযরত! এ কি বলছেন আপনি। সে আমাকে তিন টাকা দিতে চায় আমি নিতে চাইনি। আপনিও অনুরোধ করেছেন তিন টাকা নিতে। তাতেও আমি সম্মত হইনি। আর এখন আপনি বলছেন, আমাকে এক টাকা নিতে। এটা কি করে সম্ভব?খলীফাতুল মুসলেমীন হযরত আলী (রা.) একটু নড়ে চড়ে বসলেন। বললেন, তিন টাকার কথা ছিল আপোষ-মিমাংসার কথা। কিন্তু তুমি তো আপোষ-মিমাংসায় যেতে রাযী নও। তুমি চাও ইনসাফ। তুমি চাও সুবিচার। আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি এক টাকার বেশী কিছুতেই পেতে পার না। যদি বল কিভাবে? তাহলে আমি একবার নয় একশ বার বুঝিয়ে দিতেও রাযী আছি।আলী (রা.) এর দৃঢ়তায় লোকটি নরম হয়ে এল। এবার সে তার গলার স্বর নীচু করে ভদ্রতার সাথে বলল, হযরত! অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন, কিভাবে আমি এক টাকা পাওয়ার যোগ্য। যদি বুঝাতে পারেন, তবে আমি এক টাকাই নেব। এর বেশী দাবী করব না।হযরত আলী (রা.) আপন ফায়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন- সর্বমোট রুটি ছিল আটটি। খেয়েছ তোমরা তিনজন। প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট চব্বিশ টুকরো রুটি হয়।তোমার রুটি ছিল তিনটি। তিন রুটির প্রত্যেকটির তিনভাগ করলে টুকরো হয় মোট নয়টি । আর তোমার সঙ্গীর রুটি ছিল পাঁচটি। পাঁচ রুটির প্রত্যেকটির তিন ভাগ করলে টুকরো হয় মোট পনেরটি ।কে কম খেয়েছে, কে বেশী খেয়েছে, সম্মিলিত খাওয়ায় এ তারতম্য করা হয় না। সুতরাং ধরা হবে যে, তোমরা প্রত্যেকেই সমান খেয়েছ। অর্থাৎ চব্বিশ টুকরো রুটি থেকে প্রত্যেকেই আট টুকরো করে খেয়েছ।এবার লক্ষ্য কর। তোমার রুটি ছিল নয় টুকরো। তন্মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছ আট টুকরো। বাকী থাকল এক টুকরো । সুতরাং আগন্তুক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল এক টুকরো রুটিই খেয়েছে।অপরদিকে তোমার সাথীর ছিল পনের টুকরো। তন্মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো । বাকী রইল সাত টুকরো। সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে সাত টুকরো ।লোকটি আট টুকরোর বিনিময়ে আট টাকা দিয়েছে। সুতরাং একথা খুবই পরিস্কার যে, সাত টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে সাত টাকা, আর এক টুকরোর বিনিময়ে তুমি পাবে এক টাকা।ফায়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু তিন রুটিওয়ালাই নয়। উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। সকলেই খলীফার প্রখর বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করল। অবশেষে তিন রুটিওয়ালা বলতে বাধ্য হল- হ্যাঁ, আমি এক টাকাই পাওয়ার উপযুক্ত। এর বেশী নয়। খামাখা না বুঝে এতক্ষণ পাগলের মত প্রলাপ বকলাম। এতটুকু বলে মনে মনে খলীফাকে ধন্যবাদ জানিয়ে এক টাকা নিয়েই দরবার থেকে বেরিয়ে গেল।আলোচ্য ঘটনায় হযরত আলী (রা.) এর জ্ঞানের গভীরতা ও বিস্ময়কর বিচার বুদ্ধির প্রমাণ পাওয়া যায়।
বনি ইসরাইলের ঋণ পরিশোধের এক অলৌকিক ঘটনাহজরত আবু হুরাইরাহ (রা.) এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী (সা.)-এর কাছে নিচের ঘটনাটি শুনেছেন। বনি ইসরাইলের এক লোক অন্য এক লোকের কাছে এক হাজার দিনার ঋণ চাইল। তখন সে (ঋণদাতা) বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।তখন (ঋণদাতা) বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দিনার দিয়ে দিল।তারপর ঋণগ্রহীতা সমুদ্রে সফর করল। সে তার কাজ শেষ করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো বাহন পেল না।তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং এক হাজার দিনার তার মধ্যে ভরে ছিদ্র বন্ধ করে সমুদ্রতীরে এসে বলল, হে আল্লাহ! তুমি তো জানো আমি অমুকের কাছে এক হাজার দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, তাতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ (যথাসময়ে) পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার কাছে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরাটি সমুদ্রে ছুড়ে মারল। আর কাঠের টুকরাটি সমুদ্রে ডুবে গেল। লোকটি ফিরে গিয়ে নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল।এদিকে ঋণগ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে আসে কিনা, সে আশায় ঋণদাতাটি গেল সমুদ্রতীরে। তার চোখ কাঠের টুকরাটির ওপর পড়ল, যার ভেতরে ছিল দিনার। সে কাঠের টুকরাটি তার পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল। কাঠটি চেড়ার পর সে দিনার আর চিঠিটি পেয়ে গেল।কিছুদিন পর ঋণগ্রহীতা এক হাজার দিনার নিয়ে এসে হাজির হলো। বলল, আল্লাহর কসম! আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খোঁজে ছিলাম। কিন্তু আমি এই যে এখন নৌযানে করে এলাম, তার আগে আর কোনো নৌযান পাইনি।ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে?ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান পাইনি।সে বলল, তুমি কাঠের টুকরার ভেতরে যা পাঠিয়েছিলে, তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করিয়ে দিয়েছেন। তখন সে আনন্দচিত্তে এক হাজার দিনার নিয়ে ফিরে গেল।(সহিহ বুখারি, হাদিস নম্বর: ২২৯১)