BDBOYS...
BDBOYS...
নতুন মেসেজ যোগ করতে লগইন করুন
Loginসফল হলে চারদিকে
ভালোবাসার ছড়াছড়ি,
দুঃসময়ে কতজন
কেটে পড়েছে তাড়াতাড়ি।
কোকিল ডাকে বসন্তে,
শুনতে লাগে ভালো,
সুসময়ে বন্ধু কিনে,
জ্বালাতে চাই না আলো।
ব্যর্থ প্রেমে আমি
এক হেরে যাওয়া মানুষ,
আমি সেদিন কেঁদেছিলাম,
তুমি উড়িয়েছিলে ফানুস।
অন্য কারো তাকানোটীও
করতে পারিনি সহ্য,
তুমি আজ অন্য কারো,
আমি ধরেছি ধৈর্য্য।
সুতো কাটা ঘুড়িটা
উড়ে গেলো আপন মনে,
মন খারাপের গল্পে
ভেসে গেলাম আনমনে।
দমকা হাওয়ায় ঘুড়িটা
হয়ে গেলো নিখোঁজ,
পাবো না জেনেও
অপেক্ষায় ছিলাম রোজ।
ভালোবাসার আগুনে ঢেলে দেবো জল,
বাবা মায়ের জন্য হলেও হবো সফল।
পরিশ্রমের সুতো দিয়ে উড়াবো ঘুড়ি,
তোমার জন্য কেনা হলো না
একশো নীল কাঁচের চুড়ি!
তুমি থেকে যাবে বলেছিলে,
আমি সত্যি ভেবেছিলাম।
ভাবতেই অবাক লাগে,
আমি কত বোকা ছিলাম!
কথা না রাখা মানুষটাও ভালো থাকুক,
তাকে না পাওয়ার যে শূন্যতা
মানুষটা তো জানলোই না।
অভিযোগ নাই অভিমান নাই,
শূন্যতায় কাটুক জীবন
তবু ভুল মানুষ আমার জীবনে আর
দ্বিতীয় বার না আসুক।
মিথ্যা ছিল না চোখের জল,
মিথ্যে ছিলে তুমি।
মন ভাঙার গল্প শুধু,
হেরে গেছিলাম আমি।
আমার চোখের নিচে কালি,
আমার হৃদয়ে চোরাবালি।
তুমি ছিলে ভ্রমর,
আমি ছিলাম মালী।
চোখের জলে বালিশ ভিজানোর গল্পে ছিলে তুমি,
তোমায় ছাড়া আমি ছিলাম শূন্য মরুভূমি।
পরিস্থিতি সামলে নিয়ে এগিয়েছি অল্প,
দূর থেকেও শুনবে তুমি সফলতার গল্প।
রাখতে চাওয়া মানুষটাও
থাকতে চায় না,
অন্য কাউকে পেয়ে
ছেড়ে যাওয়ার মিথ্যে বায়না।
হাতে হাত রেখে
-ছেড়ে যাওয়ার কথা ছিল না,
কথা দিয়ে মন গহীনে
-ব্যাথা দেওয়ার কথা ছিল না।
স্বার্থের দুনিয়ায় এ কেমন নীতি,
একাই সামলাতে হয় সব ভয়ংকর পরিস্থিতি।
সময়ের মায়াজালে আমি খেলার পুতুল,
ভুল না করেও দিয়েছি ভুলের মাশুল।
বাস্তবতা যেমনই হোক,
লড়াই করে যাবো।
রবের উপর বিশ্বাস রেখেছি,
সফল আমি হবো।
বাবা-মায়ের দোয়া নিয়ে
এগিয়ে যাচ্ছি আমি,
প্রতিশোধের ইচ্ছে না হোক,
মনুষ্যত্ব হোক দামী।
হারানোর যা হারিয়েছি,
অপেক্ষার ইতি টেনেছি,
আগুনে পুড়েছে ফাগুন।
হৃদয়ের আয়না ভেঙেছি, করেছি খানখান,
তোমার প্রতি অপেক্ষাহীন ভালোবাসা
আর জমে এক আকাশ অভিমান।
পাশে নেই তবুও
আছো অনুভবে,
বাস্তবে পাবোনা জেনেও
রূপকথার গল্পে রবে।
ভেঙে গেছে স্বপ্ন
রয়ে গেছে মায়া,
পাবো না জেনেও
এ মন বড্ড বেহায়া।
সন্দেহের বীজ রোজ
করো তুমি রোপণ,
আমার কাছে খবর এলে
করতে চাও গোপন।
আর কতো করবে
এই লুকোচুরি খেলা,
মিথ্যে ভালোবাসার সাথে
এক আকাশ অবহেলা।