BDBOYS...
BDBOYS...
নতুন মেসেজ যোগ করতে লগইন করুন
Loginস্বার্থপর ভ্রমর শুধু ফুলের মধু খাবে,
ঝরে যাওয়া ফুলের খবর সে কি আর নিবে!
বেশিরভাগ মানুষ শুধু স্বার্থটাই খুঁজে,
স্বার্থ ছাড়া ভালোবাসা ক'জন আর বুঝে।
অন্ধের মতো ভালোবেসে
করেছিলাম ভুল,
জানিনা আর কতদিন
দিতে হবে ভুলের মাশুল।
ঘুরে দাঁড়ানোর গল্পে
আমি হবো রাজা,
সুযোগ থাকা সত্ত্বেও
দেবো না তোমায় সাজা।
কেটে গেল কতটা দিন,
তোমাকে ছাড়া খুব কঠিন।
স্রোতের বিপরীতে সাঁতারে ভাসালাম আমি,
ভালোবাসা হেরে গেল জিতে গেলে তুমি।
মিথ্যে প্রেমে আমি নিঃস্ব,
জানলে জানুক পুরো বিশ্ব।
অবিচার করলে আমার প্রতি,
কি করেছিলাম তোমার ক্ষতি?
করে যাবো চেষ্টা,
বদলাতে চাই জীবনের শেষ পৃষ্ঠা।
ধুলোজমা স্মৃতির পাতায় বেদনার সুর,
সফলতার দুয়ারে এসে দেখি
প্রিয় মানুষটা চলে গেছে অনেক দূর।
ভাবি নাই যা হয়েছে তা,
মধুুবনে মিলেছে বিষাদসিন্ধু।
মায়াবতীর মায়ায় হারিয়েছি যা,
ফিরে পাওয়া হয়নি তার একবিন্দু?
সময়ের দাবানলে জ্বলে-পুড়ে ছাই,
ব্যস্ত দুনিয়ায় দেখার কেউ নাই।
ছোটবেলার স্বপ্নগুলো হয়ে গেছে বিলীন,
হাসিমাখা মুখটাও দেখতে লাগে মলিন।
বিবেকের কারাগারে সে ও বন্দী,
কথা না রাখা মানুষের সাথে না হোক কোনো সন্ধি।
স্মৃতির পাতায় ধুলো জমছে জমুক,
ছেড়ে যাওয়া মানুষের প্রতি ফিলিংস কমছে কমুক।
ছিন্নভিন্ন আমার আমি,
তোমায় ভালোবেসে।
সফল হলে বুঝবে তুমি,
কাঁদবে অবশেষে।
ভেঙেচুরে নতুন ভাবে করবো আবিষ্কার,
তুমি নামক ভুল মানুষটা হবে বহিষ্কার!
ছোট্ট জীবনে বড়ো আশা বেঁধেছিল মনে,
হারিয়ে যাওয়ার ভয়ে আছি প্রতিক্ষণে।
দম ফুরিয়ে মিশে যাবো মাটির বুকে,
সাদামাটা কাঠখড় জীবন, মন্দ না বলুক লোকে।
সুসময়ে কত মানুষ দিল পাত্তা,
দুঃসময়ে একাকী ছিল আমার আত্মা!
অবহেলার পড়ে থাকা আমিটার নিয়েছিল যারা খোঁজ,
বাকিদের জীবন থেকে হয়ে যাবো নিখোঁজ।
কিছু অপমানের প্রতিশোধ নিতে চায়না জীবনে,
সময় দিবে যোগ্য জবাব, এটাই রীতি ভুবনে।
অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায়,
সময় বুঝিয়ে দিবে, তাদের যোগ্যস্থান কোথায়।
তুমি ছেড়ে না গেলে থেকে যেতাম আমি সাধারণ,
ভেঙে চুরে গড়তে চাই, হতে চাই আফসোসের কারণ।
সফলতার পিছে ছুটে বেড়ানোর, তুমি একটি কারণ।
অনুশোচনার আগুনে পুড়ে যাবে, আমি হবো উদাহরণ।
এক আকাশের নিচে দু'টি বিচ্ছিন্ন দেহ,
অপূর্ণতার ডায়েরি খুলে পরে নি কেহ।
নিঃশ্বাসে বাঁচে দেহ, বিশ্বাসে মন
হৃদয় ভাঙার গর্জন শুনতে পাবে কখন?
ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে ক'জন!
বেশির ভাগ ই তো হৃদয় ভাঙার গর্জন!
পারবো কি না জানি না তবে স্বপ্ন আমার একটাই,
আমি তোমার আফসোসের কারণ হতে চাই..!