BDBOYS...
BDBOYS...
নতুন মেসেজ যোগ করতে লগইন করুন
Loginমনের আয়নায় মস্তিষ্কের ক্যানভাসে তুমি,
বহুবছর অপেক্ষায় ছিল আমার হৃদয় ভূমি।
সেচ্ছায় যে মানুষ চলে গেলো দূরে,
বোকামন কতকাল তার জন্য পুড়ে।
ভেঙে যাওয়া আয়না, চূর্ণ-বিচূর্ণ হৃদয়,
নিয়তির কাছে হেরে গেছি বোধয়!
মনের গৃহে যে ছিল স্বজন,
অন্য কেউ ছিল তার প্রিয়জন।
প্রথম যেদিন বলেছিলাম
ভালোবাসার কথা,
সেদিন ফিরিয়ে দিলেও পেতাম না,
এতোটা ব্যথা।
বহুকাল নিরবে-নিভৃতে সয়ে গেছি সব,
কতটা ভালোবেসেছিলাম জানে আমার রব।
হলুদ মাখানো পোশাকে জড়িয়ে,
পড়েছিলে নূপুর।
পুকুর পাড়ের সজনে গাছে ডাটা ছিল,
ছিল ক্লান্ত দুপুর।
সূর্যাস্ত শেষে সন্ধ্যা,
নেমেছিল ঘোর অন্ধকার,
আমার প্রদীপ নিভানো
খুব বেশি ছিল কি দরকার?
আমি কথা দিয়ে কথা রেখেছি,
তুমি আসোনি তো ফিরে,
আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি,
পুরোটা জীবন ধরে।
আমি অন্ধকারে আলো জ্বেলেছি
তবুও পায়নি খোঁজ,
আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম
তুমি হয়েছিলে নিখোঁজ।
তপ্ত রোদে তৃষ্ণার্ত উট
মরুভূমিতে কাতরায়,
মধ্য সাগরে উত্তাল ঢেউয়ে
আজো একা সাঁতরায়।
হয়তো যাওয়া হবে না সুখের তীরে,
মানিয়ে নিয়েছি শত মানুষের ভীড়ে।
চোখের পলকে রূপের ঝলকে
হারিয়েছিলাম মন,
এক পলক দেখার জন্য
উতলা থেকেছি সারাক্ষণ।
বহুবছর না দেখেও কেটে যাচ্ছে দিন,
পারলে তুমি ফেরত দিও ভালোবাসার ঋণ।
তুমি নামক মানুষটার
শূন্যতায় কাটছে দিনরাত্রি ভোর,
বহু বছর কেটে গেলো,
কাটেনি ভালোবাসার ঘোর।
নিয়তির কাছে হেরে গিয়ে
মানিয়ে নিতে বাধ্য,
যে চলে যাবে,
তাকে রাখার আছে কি কোনো সাধ্য?
কোটি মানুষের ভীড়ে,
তুমিহীনা আমিটা যায়নি সুখের নীড়ে।
নিয়তি ভেবে মেনে নিতাম
গল্পটা হলে সত্য,
অপেক্ষায় প্রহর গুনিয়েও
অন্য কারো প্রেমে ছিলে মত্ত।
মনে আছে নীল প্রজাপতিটার কথা,
তোমার দেওয়া হাতঘড়িটার সময় নীরবতা।
তুমি তো বহুদূরে, স্মৃতিগুলো প্রতিদিন ই পুড়ে।
এখনও ভেসে উঠে, কিছু গানের সুরে।
সাধারণ এই আমিটা হীরার চেয়েও দামি,
আমার মায়ের রত্নটাকেও সস্তা ভেবেছিলে তুমি।
কথা দিয়ে অপেক্ষায় গুনিয়েছো প্রহর,
অন্য কারো ভাগ্যে লেখা তোমার দেনমোহর।
ভুলে ভরা জীবন
খাতায় কলম দিয়ে লেখা,
ভাগ্যে যদি থাকে,
পাবো সফলতার দেখা।
মানুষ যতই ভীড়ে থাকুক দিনশেষে একা,
ঠকে যাওয়া মানুষগুলো,
আমার মতোই বোকা।
মায়া নামক জালে
পড়েছিলাম ধরা,
বন্ধী জালে ছটফট করেও
যায় নি তবু মারা।
সময়ের ঘূর্ণিপাকে
তোমার নামটি যখন উঠে,
জয়ী হয়েও তবে
হেরে গেছো সুষ্ঠু ভোটে।
টাকাওয়ালা কত মানুষ
সব পেয়েও একা,
এতিম ছেলেটিও মনের অজান্তে
করতে চায় দেখা।
টাকায় কিনা যায় পণ্য,
কিনা যায় না ভালোবাসা,
অপূর্ণতায় থেকে যায়
কিছু স্বপ্ন, কিছু আশা।
ভালোবাসাটা ছিল একতরফা,
বুঝতে হয়েছে দেরি,
তোমার থেকে এখন
সফলতাটা বেশি দরকারি।