পড়াশোনা নিউজ
আরও দেখুন →‘নিউটনের ভুল সূত্র’ গল্পের অমর বাবু চরিত্রটির কথা হয়তো অনেকেরই মনে আছে। হুমায়ূন আহমেদের এক অনবদ্য সৃষ্টি, যিনি সায়েন্সের প্রতি তীব্র মমত্ববোধ থেকে পরিবারের সান্নিধ্যও ছেড়ে দিয়েছিলেন। একসময় দেখা যেত পরিবারের ছেলে–মেয়েদের কেউ একজন পড়াশোনায় মনোযোগী হলেই অভিভাবকেরা ওই সন্তানকে বিজ্ঞান বিভাগে পড়ানোর জন্য খুব উৎসাহী হতেন। কিন্তু বর্তমান অবস্থা ভিন্ন। শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান না হওয়া, কারিগরি প্রযুক্তির সীমাবদ্ধতা, ব্যবহারিক–সংশ্লিষ্ট বিষয়গুলোয় হাতে–কলমে শিক্ষার দৈন্যদশা, মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ সেভাবে সৃষ্টি না হওয়া, ভালো ক্যারিয়ারের অনিশ্চয়তা প্রভৃতি কারণে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আগ্রহ হারিয়ে ফেলছে।ব্যানবেইসের পরিসংখ্যানে দেখা যায়, ১৯৯০ সালে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর হার ৪২ দশমিক ৮১ শতাংশ ও উচ্চমাধ্যমিকে ২৮ দশমিক ১৩ শতাংশ। ২০১৫ সালে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর হার ২৮ দশমিক ৯৭ শতাংশ ও উচ্চমাধ্যমিকে ১৭ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ পরিসংখ্যানে এটি স্পষ্ট যে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। ব্যানবেইসের পরিসংখ্যান অনুযায়ী আরও জানা যায়, বিজ্ঞানাগার নেই প্রায় ২৯ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ে। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী মাধ্যমিকে প্রায় ২২ শতাংশ ও উচ্চমাধ্যমিকে ১৭ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে।ইউজিসির তথ্য অনুযায়ী, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক পর্যায়ে বিজ্ঞানের শিক্ষার্থী ১১ শতাংশের মতো। এখানে উল্লেখ্য যে, মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে সিলেবাস ব্যাপক। অনেক শিক্ষার্থীই এ বিপুল সিলেবাসের সঙ্গে খাপ খাওয়াতে পারে না, ফলে ঝরে পড়ে.প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ৪০০ নম্বরে বিভাজন ও প্রশ্নপত্রের কাঠামো যেভাবেএশিয়া মহাদেশের অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশ সিঙ্গাপুর, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশে বিজ্ঞান শিক্ষাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। বহির্বিশ্বের সঙ্গে তাল মেলানোর জন্য আমাদের ইংরেজি শিক্ষাকেও সহজলভ্য করা উচিত। প্রতিটি স্কুল–কলেজে সপ্তাহে অন্তত এক দিন গ্রুপ করে শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস নেওয়া যেতে পারে। একই কথা আইসিটির ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক কলেজে আইসিটি ল্যাব থাকলেও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় না। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সব বিষয়ের শিক্ষকদের জন্যও আইসিটি জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ক্লাসমুখী করানো এখন একটি বড় চ্যালেঞ্জ। অভিভাবকেরাও এ দায় এড়াতে পারেন না। অনেক অভিভাবক সন্তানদের প্রতি সঠিকভাবে নজর না রাখার ফলে তারা মুঠোফোনের বিভিন্ন ক্ষতিকর অ্যাপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে, মাদক গ্রহণের মাধ্যমে নিজেদের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে, ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা ছেড়ে দিচ্ছে। শিক্ষাকে আন্তর্জাতিক মানের করার জন্য দক্ষ শিক্ষকের অভাবও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। উন্নত বিশ্বের মতো আমাদের দেশে শিক্ষকদের উন্নত গবেষণা ও প্রশিক্ষণের পথ সুগম নয়।ইউজিসির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মোট ৬ হাজার ৪০০ শিক্ষক পিএইচডি ডিগ্রিধারী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি এখন একটি অপরিহার্য যোগ্যতা হিসেবে বিবেচিত হয়, যা দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহায়ক। যাহোক, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করার জন্য ভালো ক্যারিয়ারের নিশ্চয়তা একটি বড় বিষয়। স্কুল–কলেজগুলোয় শিক্ষার্থীদের কর্মচঞ্চলতা, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য প্রাত্যহিক সমাবেশ অর্থাৎ পিটি বাধ্যতামূলক করা উচিত। স্কুলগুলোয় মোটামুটিভাবে পিটি হলেও কলেজগুলোয় হয় না বললেই চলে। এ ক্ষেত্রে কলেজগুলোয়ও কর্মঘণ্টার মধ্যে পিটি সংযুক্ত করা আবশ্যক।শিক্ষার মানোন্নয়নে একেবারে প্রাথমিক স্তর থেকে কর্মপরিকল্পনা হাতে নেওয়া উচিত। প্রাথমিক স্তরের শিশুদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পাঠ্যসূচি পর্যাপ্ত থাকলেও শিশুদের হাতে–কলমে শেখানো হলে তারা উৎসাহী হতো, ক্লাস অনুযায়ী ছোট ছোট বিজ্ঞান প্রজেক্ট দেওয়া হলে তাদের মেধা আরও শাণিত হতো। শিশুরা নতুন নতুন চ্যালেঞ্জ খুশিমনে গ্রহণ করতে চায়। মাধ্যমিক স্তরের অনেক স্কুলেই নামমাত্র ল্যাবরেটরি আছে! যন্ত্রাংশ ব্যবহার না করতে করতে মরিচা ধরেছে, শিক্ষার্থীরা লিটমাস টেস্ট কী, তাই বুঝে না! কলেজ পর্যায়েও একই অবস্থা।শহরাঞ্চলের নামকরা কলেজের শিক্ষার্থীরা হয়তো ল্যাবের সুবিধা পেয়ে থাকে, কিন্তু মফস্সল অঞ্চলগুলোয় বা উপজেলা পর্যায়ের কলেজগুলোয় ব্যবহারিক হাতে–কলমে করা হয় না বললেই চলে। অনেক কলেজে সল্ট অ্যানালাইসিস কখনো হয়েছে কি না সন্দেহ! পরীক্ষার সময়গুলোয় কোনো প্রকার ব্যবহারিক পরীক্ষা–নিরীক্ষা ছাড়াই প্রায় পূর্ণ নম্বর দেওয়া হয়। আসলে মুখস্থবিদ্যানির্ভর শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আগ্রহ হারাচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির দিকেই প্রথমে নজর দেওয়া উচিত। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের গবেষণায় যথাযথ প্রণোদনা, শিক্ষাছুটি ঝামেলাহীন করা ও আর্থিক অনুদান নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্কুল পর্যায়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টির জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে—ব্যবহারিক–সংশ্লিষ্ট বিষয়গুলোয় হাতে–কলমে পরীক্ষা করার সুযোগ সৃষ্টি করা, গণিত ও আইসিটির মতো বিষয়গুলোর মানোন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া, বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা, প্রজেক্টের ক্ষেত্র সম্প্রসারিত করা ও প্রতিযোগিতার আয়োজন। এ ক্ষেত্রে পুরস্কার হিসেবে বিজ্ঞানবিষয়ক জাদুঘর, গবেষণাকেন্দ্রে ভ্রমণের ব্যবস্থাসহ দেশ ও আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ লাভের ব্যবস্থা করা। এ ছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোয় বিজ্ঞানবিষয়ক বিভিন্ন অনুসন্ধানী বই, শিক্ষণীয় গল্প, বিভিন্ন বিজ্ঞানী–সম্পর্কিত বই ও বৈজ্ঞানিক কল্পকাহিনিবিষয়ক বই অন্তর্ভুক্ত করা। এতে আমাদের অনেক শিক্ষার্থীরই হয়তো রবার্ট লুইস স্টিভেনসনের ‘ড. জেকিল অ্যান্ড মি. হাইড’ পড়ে আবিষ্কারের দিকে ঝোঁক সৃষ্টি হতে পারে বা এইচ জি ওয়েলসের ‘টাইম মেশিন’ পড়ে জগৎ সম্পর্কে ধারণা পরিশীলিত হতে পারে। এ ছাড়াপরিশেষে বলা যায়, বহির্বিশ্বের সঙ্গে সংযোগ ঘটানোর মাধ্যমে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানার্জনের জন্য আত্মসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হবে। নৈতিক শিক্ষার জন্য ধর্মীয় জ্ঞানমূলক বই অন্তর্ভুক্ত করা জরুরি।
অনলাইনে পড়াশোনা
আরও দেখুন →এই সাব-ক্যাটাগরিতে কোনো পোস্ট নেই।
চাকরি প্রস্তুতি
আরও দেখুন →এই সাব-ক্যাটাগরিতে কোনো পোস্ট নেই।
সরকারি চাকরি
আরও দেখুন →এই সাব-ক্যাটাগরিতে কোনো পোস্ট নেই।
বেসরকারি চাকরি
আরও দেখুন →পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা নতুন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির’ জন্য ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের আবেদন আহ্বান করেছে সরকার। আর্থিক অন্তর্ভুক্তি জোরদার, সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং সারা দেশে আধুনিক শরিয়াহ-সম্মত ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে ব্যাংকটি একজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব খুঁজছে। তারই অংশ হিসেবে সম্প্রতি এই এমডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এমডি/সিইও ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে প্রতিষ্ঠানটির রূপান্তর ও আধুনিকায়ন প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন।তিনি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করবেন। পাশাপাশি করপোরেট, এসএমই, রিটেইল, ট্রেজারি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও ডিজিটাল ব্যাংকিংসহ সব কার্যক্রম তত্ত্বাবধান করবেন। একই সঙ্গে শরিয়াহ সুপারভাইজরি বোর্ড ও শরিয়াহ কমপ্লায়েন্স জোরদার করা, নতুন ইসলামী ব্যাংকিং পণ্য চালু করা এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ নেওয়াও তার দায়িত্বের মধ্যে থাকবে। পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।পাশাপাশি ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো ব্যাংকের সিইও অথবা সিইও’র ঠিক নিচের পদে অন্তত দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাগত সনদ যেমন সিএফএ, এফসিএ, সিএমএ, সিপিএ, এসিসিএ বা ইসলামী ফাইন্যান্স-সংক্রান্ত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের আগামী ২৫ মার্চ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী সর্বনিম্ন ৪৫ এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।নির্বাচিত ব্যক্তিকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা কর্মদক্ষতার ভিত্তিতে নবায়নযোগ্য। আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জীবনবৃত্তান্ত, কভার লেটার, শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি সংযুক্ত করে আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা- সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কক্ষ নং ৩২৬, ভবন নং ৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। একই সঙ্গে আবেদনপত্রের পিডিএফ কপি ই-মেইল (ds.cbb@fid.gov.bd) করতে হবে।
