অন্যান্য খেলা
আরও দেখুন →এই সাব-ক্যাটাগরিতে কোনো পোস্ট নেই।
ফুটবল দুনিয়া
আরও দেখুন →বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে ছাঁটাই করেছে ঘানা। গতকাল রাতে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের অল্প সময় পরই তাঁকে সরিয়ে দেওয়া হয়। বিশ্বকাপের আগমুহূর্তে কোচ ছাঁটাই করায় এখন নতুন চ্যালেঞ্জের মুখেই পড়ল আফ্রিকার দেশটি।জার্মানির বিপক্ষে ম্যাচে অবশ্য ভালোই খেলেছে ঘানা। ৮৮ মিনিট পর্যন্ত ম্যাচে ১-১ গোলে সমতায় ছিল। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি, দেনিজ উনদাভের গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।জার্মানির বিপক্ষে হার ছাড়াও সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না ঘানার। গতকাল রাতের ম্যাচটিসহ এ নিয়ে টানা ৪ ম্যাচ হারল তারা। চলতি আন্তর্জাতিক বিরতিতে প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে উড়ে গিয়েছিল ৫-১ গোলে। এর আগে গত নভেম্বরে দুই এশিয়ান প্রতিপক্ষ জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল তারা। আর এসব হারের জেরেই শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো আদ্দোকে।ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) বিবৃতিতে জানায়, ‘দলের জন্য অবদান রাখায় আমরা আন্তরিকভাবে অটো আদ্দোকে ধন্যবাদ জানাই এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা রইল। ব্ল্যাক স্টারসের নতুন টেকনিক্যাল পরিকল্পনা বা দিকনির্দেশনা যথাসময়ে জানানো হবে।’ ৫০ বছর বয়সী আদ্দো ঘানার জাতীয় দলের দায়িত্বে ছিলেন ২০২৪ সালের মার্চ থেকে। এর আগে ২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি প্রথম মেয়াদে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। তাঁর অধীনে ঘানা ২০২২ সালের বিশ্বকাপেও অংশ নেয়।যেখানে প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-২ গোলে হারলেও পরের ম্যাচে একই ব্যবধানে জয় পায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। যদিও শেষ পর্যন্ত উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় আফ্রিকার দেশটিকে। এই বিশ্বকাপেই প্রথম ঘানাইয়ান হিসেবে খেলোয়াড় ও কোচ—দুই দায়িত্বেই দেশের প্রতিনিধিত্ব করার কীর্তি গড়েন আদ্দো।এরপর ২০২৪ সালের মার্চে দায়িত্ব নিয়ে ঘানাকে আরও একটি বিশ্বকাপে পৌঁছে দেওয়ায় ভূমিকা রাখেন এই কোচ। যদিও তাঁর অধীনে ঘানা গত বছরের আফ্রিকা কাপ নেশনসে অংশ নিতে ব্যর্থ হয়।পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া ঘানা জায়গা পেয়েছে ‘এল’ গ্রুপে। যেখানে আছে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামাও। ঘানা তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে। যদিও সেই ম্যাচে আদ্দো নন, ডাগআউটে দাঁড়াবেন অন্য কেউ।
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবের নতুন ‘নু স্টেডিয়াম’–এর একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে পরিচিতি পাবে।সাধারণত অবসরের পর বা অতীতে অবদানের কথা মাথায় রেখে কোনো খেলোয়াড়ের নামে গ্যালারি বা স্ট্যান্ডের নামকরণ করা হয়। তবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি অধিনায়ক মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে ক্লাবটি।এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘ঐতিহ্যগতভাবে সম্মাননা দেওয়া হয় অতীতের অবদানকে মাথায় রেখে। এগুলো তৈরি হয় নস্টালজিয়া থেকে। স্মৃতি থেকে। কিন্তু এই সিদ্ধান্তটি বর্তমানের কথা ভেবে নেওয়া হয়েছে। এ মুহূর্তে যা ঘটছে, তা থেকে নেওয়া হচ্ছে। প্রতিবার লিও যখন মাঠে নামে, আমরা যা অনুভব করি, এটি তারই বহিঃপ্রকাশ।’বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘কাউকে স্বীকৃতি দেওয়ার অর্থ সব সময় কোনো অধ্যায়ের সমাপ্তি টানা নয়। কখনো কখনো এটি হলো আপনি যে অনন্য কিছুর সাক্ষী হচ্ছেন, সেটি উপলব্ধি করা।’এর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন মেসি। নিজের নামাঙ্কিত গ্যালারির সামনেই নিয়মিত ম্যাচ খেলবেন এই কিংবদন্তি। স্টেডিয়ামের লোয়ার বোলের ১১৭-১২১ নম্বর সেকশন এবং আপার বোলের ২১৭-২৩৩ নম্বর সেকশন নিয়ে গঠিত হবে এই ‘লিও মেসি স্ট্যান্ড’।আগামী ৪ এপ্রিল মেজর লিগ সকারে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচের মাধ্যমে নতুন এই স্টেডিয়ামের উদ্বোধন করবে ইন্টার মায়ামি। উদ্বোধনী ম্যাচে যাঁরা ‘লিও মেসি স্ট্যান্ড’–এ বসে খেলা দেখবেন, তাঁদের জন্য বিশেষ কিছু চমক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।২০২৩ সালের গ্রীষ্মে যোগ দেওয়ার পর থেকে ইন্টার মায়ামিকে বদলে দিয়েছেন মেসি। তাঁর নেতৃত্বে ক্লাবটি এ পর্যন্ত লিগস কাপ (২০২৩), সাপোর্টার্স শিল্ড (২০২৪) এবং এমএলএস কাপ (২০২৫) জিতেছে। পাশাপাশি এক মৌসুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডও গড়েছে তাঁর দল।নিওয়েল’স ওল্ড বয়েজে মেসির নামে স্ট্যান্ড।নিওয়েল’স ওল্ড বয়েজে মেসির নামে স্ট্যান্ড।এক্স/নিওয়েল’স ওল্ড বয়েজএখন পর্যন্ত মায়ামির হয়ে ৯৪ ম্যাচ খেলে ৮২ গোল করেছেন মেসি। গোলে সহায়তা করেছেন ৫৩টি। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার এমএলএসে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।মেসির জন্য যদিও এই সম্মান নতুন নয়। এর আগে গত বছরের জুনে তাঁর শৈশবের ক্লাব নিওয়েল’স ওল্ড বয়েজও তাদের স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করেছিল মেসির নামে।
বাংলাদেশ অপেক্ষায় ছিল ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের ফলের। ভারতও যেন খেললো বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশকে সঙ্গী করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। শনিবার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে।পাকিস্তানের বিপক্ষে ৩-০ জয়ে একটু এগিয়ে থেকেই বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। অর্থাৎ দুই দলের ম্যাচটা ড্র হলে গ্রুপ সেরা হবে ভারত। বাংলাদেশকে সেরা হতে জিততেই হবে।গ্রুপ সেরা হলে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে দুই দলের জন্যই।এর আগে পাকিস্তানকে ২-০ গোলের হারিয়ে আগেই নিজের কাজটা সেরে রেখেছিল বাংলাদেশ।
ক্রিকেট দুনিয়া
আরও দেখুন →অস্ট্রেলিয়ানদের জন্য একই সময়ে দুটি বড় সূচি—ইংল্যান্ডে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড, আর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। দ্য হানড্রেডে খেললে এক মাসেই প্রায় ৫ লাখ পাউন্ড আয়ের সুযোগ, বিপরীতে দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ।টাকা বনাম টেস্ট, আর ফ্র্যাঞ্চাইজি বনাম দেশের প্রতিনিধিত্ব—এই দ্বিধার মধ্যে পড়তে হয়েছে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, তাঁর দলের ক্রিকেটাররা টাকার লোভ ছেড়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজই বেছে নিয়েছেন। তবে ক্লাব বনাম দেশ বিতর্কে ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রাধান্য পেতে পারে বলে সতর্কও করে দিয়েছেন তিনি।পিঠের চোট সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা কামিন্স এখন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন। মে মাসে আইপিএল শেষ করে জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সানফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়েও খেলার কথা।অস্ট্রেলিয়া জাতীয় দলে কামিন্সের পরের ব্যস্ততা আগস্টের বাংলাদেশ সিরিজ ঘিরে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই ব্যস্ততার ভারসাম্যের বিষয়ে তাঁকে বিজনেস অব স্পোর্ট পডকাস্টে জিজ্ঞেস করা হয়েছিল।জবাবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আর্থিক আকর্ষণ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট খুব ভালো সমর্থন পায়, টেস্টে গ্রীষ্মে প্রচুর দর্শক হয় এবং অনেক মনোযোগ থাকে। কিন্তু অন্য সব আন্তর্জাতিক দলের ক্ষেত্রে বিষয়টি এক নয়। প্রতিটি দেশের চ্যালেঞ্জ কিছুটা ভিন্ন। অস্ট্রেলিয়ায় আমরা যখন টেস্ট বা ওয়ানডে দল নির্বাচন করি, তখন দেখি যে কীভাবে সেরা খেলোয়াড়দের দলে পাওয়া যায়, কারণ অন্য জায়গায়ও তাদের প্রচুর চাহিদা রয়েছে।’উদাহরণ হিসেবে কামিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ও দ্য হানড্রেডের সূচির সংঘাতের প্রসঙ্গ টানেন।অস্ট্রেলিয়া দলের বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শুরু হবে আগস্টের প্রথম সপ্তাহে। তার আগে ২১ জুলাই ইংল্যান্ডে শুরু হবে এক শ বল ক্রিকেটের টুর্নামেন্ট দ্য হানড্রেড। বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য টেস্ট দলের ক্রিকেটাররা হানড্রেডের নিলামে নাম দেননি বলে জানান অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘উদাহরণস্বরূপ, এই মৌসুমের দ্য হানড্রেডের সময় বাংলাদেশের বিপক্ষে আমাদের দুটি টেস্ট ম্যাচ আছে। আমাদের যারা ওই টেস্ট সিরিজে খেলবে, তারা সবাই দ্য হানড্রেডের নিলাম থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। কিন্তু এটি চিরকাল এমন থাকবে না।’দ্য হানড্রেডে না খেলায় বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি টাকা আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরে কামিন্স বলেন, ক্লাব বনাম দেশ দ্বন্দ্বের বিষয়টি এখন ‘টেনশনের’ পর্যায়ে আছে, ‘আমাদের কিছু খেলোয়াড় ২০ দিনের কাজের বিনিময়ে পাঁচ লাখ পাউন্ড আয়ের সুযোগ ফিরিয়ে দিচ্ছে স্রেফ বাংলাদেশের বিপক্ষে ওই দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য। তাই আমি মনে করি এটি (ক্লাব বনাম দেশ দ্বন্দ্ব) একটি দুশ্চিন্তার জায়গা।’তবে এই মুহূর্তে দেশের খেলাকে প্রাধান্য দিলেও আর্থিক কারণে বিষয়টি ভবিষ্যতে অন্য রকমও হতে পারে বলে মনে করেন কামিন্স, ‘আমাদের ছেলেরা অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য এতটাই উদ্গ্রীব যে তারা সানন্দে সেটি ছেড়ে দিচ্ছে, তবে এমনটা সব সময় চলবে, এটা ধরে নেওয়ার সুযোগ নেই।’
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–এর ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল মিশ্র। ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল হতে পারেননি পারভেজ হোসেন ইমন, তবে বল হাতে কার্যকর ছিলেন মুস্তাফিজুর রহমান।লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচে নেমে পারভেজ হোসেন ইমন ১৩ বলে ১৪ রান করেন। ইনিংসে একটি ছক্কা হাঁকালেও বড় কিছু করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।রাইলি মেরেডিথের বলে ক্যাচ তুলে আউট হয়ে থামতে হয় তাকে।অন্যদিকে, একই ম্যাচে বল হাতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন এই বাঁহাতি পেসার। তার স্লোয়ার ডেলিভারিতে আউট হন ইরফান খান।ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স তোলে ৬ উইকেটে ১৯৯ রান। ফখর জামান ৩৯ বলে ৫৩ রান এবং হাসিবউল্লাহ খান অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে দলের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংসমেন শুরুটা ভালো করলেও পরে ধারাবাহিক উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত ১৩০ রানে অলআউট হয়ে ৬৯ রানের বড় ব্যবধানে হারে দলটি।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস কিনতে রেকর্ড ১.৬৩৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২০ হাজার ৬৪ কোটি টাকা) বিড করেছে যুক্তরাষ্ট্রের একদল প্রভাবশালী ক্রীড়া বিনিয়োগকারী।ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, অ্যারিজোনাভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বে এ জোটে আছে যুক্তরাষ্ট্রের এনএফএলর দুই ফ্র্যাঞ্চাইজি মালিক—ডেনভার ব্রঙ্কোসের রব ওয়ালটন ও ডেট্রয়েট লায়ন্সের মালিক শিলা ফোর্ড হ্যাম্পের ছেলে মাইকেল হ্যাম্প।ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো সোমানি আগে থেকেই রাজস্থানের একজন বিনিয়োগকারী। মূলত ২০০৮ সালের আইপিএল বিজয়ী এই দলের পূর্ণ মালিকানা নিতে তিনি আরও দুজনের সঙ্গে হাত মিলিয়েছেন।আইপিএলে রাজস্থান রয়্যালস ছাড়াও সোমানির নেতৃত্বাধীন এই গ্রুপটি রয়্যালস ব্র্যান্ডের বাকি দলগুলোরও মালিকানা পাবে, যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ২০–এর পার্ল রয়্যালস ও সিপিএলের বার্বাডোজ রয়্যালস।হ্যাম্প ও ওয়ালটনের সঙ্গে সোমানি ডেট্রয়েটের ‘মোটর সিটি গলফ ক্লাব’ ফ্র্যাঞ্চাইজিরও অংশ। এই দলটি ২০২৭ সালে কিংবদন্তি টাইগার উডস ও ররি ম্যাকিলরয়ের ইনডোর গলফ লিগ টিজিএলে যোগ দেবে।ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০ মার্চ কয়েক দফা বিডিং শেষে সোমানির গ্রুপ বিজয়ী হয়েছে। তারা ম্যানচেস্টার ইউনাইটেডের সহমালিক অ্যাভরাম গ্লেজার (ল্যান্সার ক্যাপিটাল), ক্যাপ্রি গ্রুপ, আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অব ইন্ডিয়া গ্রুপকে পেছনে ফেলেছে। আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অব ইন্ডিয়া গ্রুপ পরে কিনেছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। তাদের সঙ্গে সেই জোটে আছে বোল্ট ভেঞ্চারস ও ব্ল্যাকস্টোন।আইপিএলের ভবিষ্যৎ এবং ভারতের বিশ্ববাজারের ওপর ভরসা করেই সোমানির গ্রুপ এত বিশাল অঙ্কের বিড করেছে। বর্তমান মালিক মনোজ বাদালের সঙ্গে তাদের এখন আলোচনা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিসিসিআইয়ের অনুমোদনের মাধ্যমে এই চুক্তি চূড়ান্ত হতে পারে।২০০৮ সালে আইপিএলের শুরুর আটটি দলের একটি হিসেবে রাজস্থানকে মাত্র ৬ কোটি ৭০ লাখ ডলারে কিনেছিল বাদালের ইমার্জিং মিডিয়া। সে সময় ১ ডলারের মান ছিল ৪০ রুপি, যা বর্তমানে ৯৪ রুপি। রুপির হিসাবে ২০০৮ সালের তুলনায় এবারের বিড প্রায় ৫৭ গুণ বেশি।শুরুতে সবচেয়ে কম মূল্যের দল হলেও প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আসরেই রূপকথার মতো শিরোপা জিতেছিল রাজস্থান। গত আইপিএলে দলটি ৪ জয় নিয়ে নবম স্থানে থাকলেও ব্র্যান্ড মূল্যে তার কোনো প্রভাব পড়েনি।দলের মালিকানা বদল নিয়ে রাজস্থান কর্তৃপক্ষ, সোমানি বা আইপিএল—কারও মন্তব্য পাওয়া যায়নি। তবে মালিকানা পরিবর্তনের এই প্রক্রিয়া ২০২৬ আইপিএলে দলের ওপর প্রভাব ফেলবে না বলে খবর দিয়েছে ইএসপিএনক্রিকইনফো। এবারের আইপিএলে রাজস্থানের প্রথম ম্যাচ ৩০ মার্চ, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।
