BDBOYS...
BDBOYS...
নতুন মেসেজ যোগ করতে লগইন করুন
Loginআকাশের ঐ ধ্রুবতারা
আজও আমায় দেয় ইশারা,
তোমার কথা ভেবে আমি
আজও হয়ে যাই দিশেহারা।
স্মৃতিগুলো আজও অমলিন
হৃদয়ের এক কোণে,
তোমায় ছাড়া ভালো থাকা
হয় না কোনো ক্ষণে।
আমি তোমার কথা ভাবি
তপ্ত দুপুরের রোদে,
তুমি আমায় ভাসিয়ে দিলে
এক আকাশ মেঘের মদে।
আমি একাকীত্বকে সঙ্গী করে
সাজিয়েছি আমার ঘর,
তুমি অন্য কারো হাত ধরে
হয়ে গেলে আজ পর।
শুকনো বালিতে অল্প জল হয়ে যাবে উধাও,
ভালোবাসার মিথ্যে নাটকে তুমি আজো কাঁদাও।
কান্নারা থেমে গেলে দেখে যেয়ো আমায়,
কতটা নিজের করে চেয়েছিলাম তোমায়।
যার জন্য ছেড়েছিলে আমায়,
জানতে ইচ্ছে হয় কতটা ভালোবাসে তোমায়।
তোমার ভালো থাকাটা খুব বেশি প্রয়োজন,
ভালো থাকার জন্যই তো সব মিথ্যে আয়োজন।
সমুদ্রের নীল জলে
কতবার চোখ ভিজানোর করেছি চেষ্টা,
দু'চোখে ভীষণ খরা, জানে একমাত্র স্রষ্টা।
সবকিছু উপর থেকে হয়েছে লেখা,
এপারে না হোক, ওপারে হবে দেখা।
ছুঁয়ে দেখার ইচ্ছেটা হয়নি পূরণ,
অবৈধভাবে চাইনি বলে করিনি আত্মহরণ।
শেষটাও সুন্দর হতো যদি থেকে যেতে,
মন ভেঙেছো তবুও তুমি মোনাজাতে।
ডিপ্রেশনে কেটেছে বহুবছর নেয়নি কেউ যোজ,
এই আমিটা আজ কেমন আছি, খবর নিতে চায় রোজ।
সফলতার ক্ষীণ আলোতেও স্বার্থপরদের মেলা,
অপমান করিনি কভু,
আমারও যে ফুরিয়ে যাওয়ার পালা।
পড়ার টেবিলে তোমায় ডেবে হারিয়েছি দু'কুল,
পাগল মন শুধু তোমার জন্য ছিল ব্যাকুল।
ছোট্ট ভুলে স্বপ্নপূরণের সিড়ি থেকে ছিটকে গেলাম,
তোমার মিথ্যে প্রতিশ্রুতিতে আমার আমিকে হারালাম।
কত রাত নির্ঘুম কেটেছে,
একাকীত্ব করেছিল ভর,
কতদিন তৃষ্ণার্ত চোখে
কাটিয়েছি অপেক্ষার প্রহর।
দিন মাস বছর কেটে গেল
তবুও আছো অনুভবে,
হৃদয়ে লিখা নাম সে তো চিরদিনই রবে।
স্বর্গ থেকে প্রেম আসে শুনেছি কত জনের মুখে,
আমাকে কথা দিয়ে সে ঘুমায় অন্য কারো বুকে।
হৃদয় ভাঙার গর্জনের সেও পাবে আওয়াজ,
মন ভেঙে সুখ মিলে না এটাই হোক রেওয়াজ।
শুকনো ঠোঁটের হাসিটাও আজ রুক্ষ,
তুমিহীনা বয়ে বেড়িয়েছি এক আকাশ দুঃখ।
বিশাল আকাশের তারার মেলায় খুঁজেছিলাম আমি,
অন্য গ্রহে চলে গিয়েছো তাই দেখা দাওনি তুমি।
সত্য ঘটনায় নির্মিত গল্পের মাঝে,
আমার মানুষটা আজ অন্যের জন্য সাজে।
হৃদয়পটে যার ছিল অবাধ বিচরণ,
হঠাৎ করে পাল্টে গেলো তার আচরণ।
নব প্রেমের সূচনালগ্নে হৃদয়পটে বহুবার ছবি আঁকি,
মনের সাগরে ঢেউ খেলে আমায় দিয়েছিল ফাঁকি।
পাখিটার সুমধুর কন্ঠে মনে দিয়েছিল দোলা,
কথা রাখেনি বলে তাকে আজো যায়নি ভুল।
চাঁদহীন রাতের আকাশে খুব তারা,
তুমিহীনা আমি হয়েছিলাম দিশেহারা।
কেটে গেছে আবেগ,
থেকে গেছে মায়া,
স্মৃতিগুলো সাবেক,
প্রদীপের আলোয় কাটিনি ছায়া।
হৃদয় পাজরে যে হাড়ের হয়েছে ক্ষয়,
সেখানে তুমি ছিলে, অন্য কেউ নয়।
চোখের দেখা হয় না কভু মিথ্যা,
কতটা চেয়েছিলাম জানে আমার আত্মা।